সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ২০:০৬

 



বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি পরবর্তী ৩ বছরের জন্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় গত ১২ অক্টোবর থেকে শুরু ৫ দিনব্যাপী আইপিইউ’র সম্মেলনের সমাপনী দিনে বুধবার তিনি অপর তিন জন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নির্বাচনে সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট।