ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে মেডিকেল টিম নিয়োজিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
রিট আবেদনে দেশের বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে বিষেশায়িত চিকিত্সা, সুনির্দিষ্ট হাসপাতালে রোগী পাঠানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের নির্দেশনাও চাওয়া হয়। রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ইবোলা সংক্রমণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েচে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে এই মর্মে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দেখে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়েছে।
