সাতক্ষীরায় দুইটি বাঘের চামড়া-গুলিসহ ৬ চোরাকারবারী আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১৩:৪২

সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে র‌্যাব অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে আনা দুইটি বাঘের চামড়া ও ১০ রাউন্ড গুলিসহ ছয় চোরাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার মেম্বর বখতিয়ার উদ্দীন, খুলনার গাজী সেলিম, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, ফারুক সানা ও আমিরুল ইসলাম।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় দায়িত্বরত র‌্যাব-৬ এর সহায়তায় এসব বাঘের চামড়া ও শিকারের কাজে ব্যবহৃত ১০ রাউন্ড বন্দুকের গুলিসহ ছয় চোরাকারবারীকে আটক করা হয়।

 

তিনি আরো জানান, এ ব্যাপারে শুক্রবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।