আজ আসছেন এপিজে আব্দুল কালাম

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১০:০৫

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর আমন্ত্রণে আজ সকালে ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন তিনি।

আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে বিজ্ঞান শিক্ষার্থীদের সাথে তিনি এক বৈঠকে বক্তব্য রাখবেন। আগামীকাল শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতির। এপিজে আব্দুল কালাম ভারতের ১১তম প্রেসিডেন্ট। তিনি ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী।