রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নাফিজ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর ইকবাল রোডের পোস্ট অফিস গলিতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নামাজ শেষে কিছু লোকজন একটি মিছিল বের করে। এতে পুলিশ শর্টগানের গুলি চালালে নাফিজ গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ নাফিজ হিযবুত তাহরীরের কর্মী।
