সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ যখন এগিয়ে চলছে; তখন ১৫ ও ২১ আগষ্ট ঘটানোর মধ্যদিয়ে চোরপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র চলছে। বিএনপি আন্দোলনের হতাশায় ঘুরপাক খাচ্ছে। দেশে তাদের আন্দোলনের কোনো প্রস্তুতি নেই, জনগণও আন্দোলনের জন্য প্রস্তুত নয়। তাই আমাদেরও এনিয়ে প্রস্তুতি গ্রহণের কোনো কারণ নেই।’
শুক্রবার বগুড়ায় ছয়টি ব্রিজ ও অন্যান্য সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সারিয়াকান্দি পৌর মাঠে আয়োজিত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ তাদের সহিংস আন্দোলনে আর কোনো দিন সাঁড়া দেবে না।’ এছাড়াও মন্ত্রী বিএনপি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘যাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, তাদের নেতাকর্মীরা আজ দিশেহারা। বিএনপি আন্দোলনের নামে আজ হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে।’
সমাবেশে মন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন সড়কে মোট ১৪৪টি ব¬াক স্পটের জন্য ১৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরমধ্যে বগুড়াতেই রয়েছে ১৫টি ব¬াক স্পট। অবিলম্বে সেসব স্থানে উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।’ তিনি সারিয়াকান্দি উপজেলার আরও চারটি জীর্ণ সেতু পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দেন।
