বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ পদে নির্বাচনী সাক্ষাত্কার আগামী ১৯ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সকাল ৮টা থেকে সাক্ষাত্কার শুরু হবে। অধ্যক্ষ পদে সাক্ষাত্কারের জন্য ১৬৫ জন কর্মকর্তার একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আবেদনকৃত কর্মকর্তাদের নমুনা ছকে তথ্য ও উত্তরসহ সাক্ষাত্কার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।
