ইবোলা প্রতিরোধে জরুরি তহবিল আহ্বান জাতিসংঘের

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১৯:০২

 



মরণব্যাধি ইবোলা প্রতিরোধে এখনো কাক্সিক্ষত তহবিল জোগাড় না হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোর কাছে আবারও জরুরি তহবিল আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এর আগে গত সেপ্টেম্বরে একশ কোটি ডলারের আবেদন জানানো হলেও জাতিসংঘের তহবিলে মাত্র এক লাখ ডলার জমা পড়েছে বলে জানান মুন।
পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ থেকে ছড়িয়ে পড়তে থাকা ইবোলা ভাইরাসে এ পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওনে ইবোলা আক্রান্ত হয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মরণব্যাধী ইতোমধ্যেই আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অন্যান্য দেশের রাষ্ট্রগুলোতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।