গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফার্স্ট লেডি মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে খেতে গিয়েছিলেন নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে। কিন্তু খাবারের বিল দিতে গিয়ে বিপাকে পড়েন ওবামা। কেননা, তার ক্রেডিট কাজ করছিল না। শেষ পর্যন্ত মিশেল ওবামার ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করা হয়।
এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার কনজিউমার ফিন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোতে তিনি এই তথ্য জানান। ব্যবহৃত হওয়া ক্রেডিট কার্ডের নতুন ধরণের সুরক্ষা দেয়ার ঘোষণা দেয়ার সময় তিনি তার এই অভিজ্ঞতাটি জানান।
তিনি বলেন, আমার ক্রেডিট কার্ডটা বিল দেয়ার জন্য রেস্টুরেন্টের লোকদের দেই। কিন্তু তারা সেটা ফিরিয়ে দেয়।
সেখানকার লোকজন হয়তো ভাবছিল প্রতারণা করার চেষ্টা চলছে।
গত বছরগুলোতে একশো মিলিয়ন আমেরিকান পরিচয় চোরের খপ্পরে পড়েছে। এমনকি টার্গেট ও হোমে ডেপোর মতোর খুচরা বিক্রেতারাও এর শিকার হয়েছেন।
ওবামা জানান, আমি সেখানকার লোকজনদের বোঝানোর চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম আমি বোধহয় তাদের বিল পরিশোধ করতে পারছি। আমিও পরিচয় চোরের শিকার হতে মুক্ত নই। সূত্র: বিবিসি।
