ভিঞ্চির ‘লাস্ট সাপার’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ১৩:১২

 

ইতালির সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চে অবস্থিত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ‘লাস্ট সাপার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে তিনি এই চিত্রকর্ম পরিদর্শনে যান। খবর: বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘর সহকারি এই জাদুঘরের ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্ব প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন।
অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও শেখ রেহানার কন্যা আজমিনা সিদ্দিকী অবন্তি এই সময় উপস্থিত ছিলেন।
লিওনার্দো দা ভিঞ্চি ১৪৯১-১৪৯৮ সালের মধ্যে বিখ্যাত এই চিত্রকর্ম অঙ্কন করেন। এই চিত্রকর্ম মিলানের বিশ্বমানের সম্পদ হিসেবে বিবেচিত এবং শান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চ রেঁনেসা যুগের ভবন হিসেবে পরিচিত।