সমুদ্র রক্ষায় ২০ লাখ ডলার সহায়তা ডিক্যাপ্রিওর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ১৪:০১
 
 
সমুদ্রের পরিবেশ রক্ষায় ২০ লাখ ডলার সহায়তা দিয়েছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। আন্তর্জাতিক সহযোগিতা অর্থায়ন প্রতিষ্ঠান ‘ওশেন ৫’কে এই অর্থ সহায়তা দেন।
বৃহস্পতিবার এই ঘোষণা দেয়ার সময় ডিক্যাপ্রিও বলেন, দুঃখজনক সত্যি হলো আমাদের সমুদ্রের দুই শতাংশের কম সম্পূর্ণ সুরক্ষিত। এটা আমাদের এখনই পরিবর্তন করা উচিত।
হলিউডরিপোর্টার ডট কম জানিয়েছে, ডিক্যাপ্রিওর দেয়া এই সহায়তা ইউরোপ, যুক্তরাষ্ট্র ও সেন্ট্রাল আমেরিকার অতিরিক্ত মাছ ধরা রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি বছরে মহাসাগর সংরণে ৭০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।