‘হাজিরার দিনে হরতাল ডাকানোর চেষ্টা খালেদা জিয়ার’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ১৫:১০
 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে রেহাই পাবেন না জেনে পরিকল্পিতভাবে হাজিরার দিনে ইসলামী দলসমূহকে দিয়ে হরতাল ডাকানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫০তম জন্মদিনে  শনিবার সকালে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। 
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া ট্রাস্ট মামলা ও জিয়া অরফানেজ মামলায় আগামী ২৬ অক্টোবর বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এদিকে ২২ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হলে  ঐ দিন হরতালের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামি দলসমূহ।