নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়নি অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অনির্বাচিত এমপিরা তাদের কাজ করতে দিচ্ছে না।’
শনিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, মানুষ আজ দিশেহারা। তারা চায় এই দুর্নীতিবাজ সরকারকে সরাতে চায়।
তিনি বলেন, এই অত্যাচারী জালেম সরকারকে সরাতে, জনগণকেও এগিয়ে আসতে হবে। এ জন্য সারাদেশের মানুষকে ২০ দলীয় জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ‘মানুষ দুই বেলা কম খেলেও শান্তিতে ঘুমাতে চায়।’
