কুষ্টিয়ার দৌলতপুর থানার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামে সন্ত্রাসী হামলায় আনিসুর রহমান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে হৃদয়পুর গ্রামে জিয়ারুল ইসলামের চায়ের দোকানে ১০-১২ জন বসে গল্প করছিলেন। রাত সাড়ে সাতটার দিকে দোকানের সামনে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী এসে নামে। তারপর দোকানের সামনে বসে থাকা লোকগুলোকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার এসআই আশরাফুজ্জামান বলেন, আনিসুরের হাঁটুতে গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার এসআই আশরাফুজ্জামান বলেন, আনিসুরের হাঁটুতে গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
