জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ আর নেই

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১১:৫৯

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ভোর ৬টার দিকে বনানীতে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।  এই ইতিহাসবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবাণীতে তিনি বলেছেন, প্রফেসর সালাউদ্দীন আহমদের মৃত্যুতে বাংলাদেশে ইতিহাস চর্চায় যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হওয়ার নয়।স্বজনরা জানিয়েছেন, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সালাউদ্দীন আহমদের মরদেহ বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী গোরস্তানে তাকে সমাহিত করা হবে তাকে। ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন সালাহউদ্দীন আহমদ।