বিয়ে করলেন বলিউড সুন্দরী দিয়া মির্জা। প্রেমিক ও ব্যবসায়িক অংশীদার সাহিল সাঙ্ঘার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দিয়া। শনিবার নয়াদিল্লিতে আর্য সমাজের নিয়ম নীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রিতু কুমারের ডিজাইন করা নীল-সবুজ ‘সারারা’তে বিয়ের সাজে সেজে ছিলেন দিয়া। সাহিল তাদের এই বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছিলেন রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইন করা ক্রিম রঙের সিল্কের ‘আচকান’, সঙ্গে অফহোয়াইট সাফা।
IMG0
বিয়ে করে দিয়া জানিয়েছেন তিনি ভীষণ খুশি। আর্য সমাজের নিয়ম নীতি মেনে বিয়ে করেছেন প্রাক্তন এই মিস এসিয়া-প্যাসিফিক।
আদতে হায়দ্রাবাদের কন্যা দিয়া জানিয়েছেন বিয়েটা হায়দ্রাবাদে করতে না পারলেও হায়দ্রাবাদি কনের সাজেই সাজতে চেয়েছিলেন তিনি।
দিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, মহেশ ভূপতি, লারা দত্ত, রাজকুমার হিরানি, জায়েদ খান, সোফি চৌধুরী ও সাইরাস সাহুকাররা।
সদ্য বিবাহিত এই দম্পতি জানিয়েছেন এই বছরের দিওয়ালি তারা পরিবারের সবার সঙ্গে দিল্লিতেই কাটাবেন।
চলতি বছরের এপ্রিল মাসে এনগেজমেন্ট হয়েছিল দিয়া-সাহিল জুটির। সূত্র: জি-নিউজ।
