মা-বাবাকে জবাই, গণপিটুনিতে ছেলে নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ২১:৪৩
 
মা বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে পাষণ্ড ছেলে । পরে খুনি ছেলে গণপিটুনিতে নিহত হয়েছেন তিনি। মর্মান্তিক এ  ঘটনাটি ঘটেছে রবিবার সকালে সিংগাইর উপজেলার চর নীলটেক গ্রামে। নিহতরা হলেন, মা সুফিয়া বেগম (৬০) বাবা মহর আলী পাটোয়ারী (৭০) ও ছেলে সাইদুর রহমান (৩২)। পুলিশ মা বাবা ও ছেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও  এলাকাবাসী জানায়, চর নীলটেক  গ্রামের রিক্সাচালক মহর উদ্দিন পাটোয়ারীর ছেলে সাইদুর (৩০) রিক্সা চালায় এবং ইয়াবা নেশা করে। কয়েক বছর আগে বিয়ে  করেন তিনি। বিয়ের  পরদিন থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সাইদুর । ফলে বউ চলে যায় । এক পর্যায়ে কাজ কর্ম বাদ দিয়ে নেশার দিকে ঝুঁকে পড়েন। এ নিয়ে  বৃদ্ধ মা বাবার সাথে ঝগড়া বাধে। সকাল ১০ টার দিকে বাবা যখন ভাত খাচ্ছিলেন , এমন সময় সাইদুর ছোড়া নিয়ে বাবাকে মারতে এলে বাবা প্রাণের ভয়ে দৌড় দেন । সাইদুরও পিছু নিয়ে  বেশ কিছু দূরে গিয়ে জবাই করে হত্যা করে। এর পর মা এ দৃশ্য দেখে পালানোর চেষ্টা করলে তাকেও একই কায়দায় জবাই করে হত্যা করে । হত্যা করার পর সাইদুর ঘরে ঢুকে দড়জা আটকিয়ে দেয় ।
গ্রামবাসী ও পুলিশ  তাকে ধরতে এলে দুবছরের এক কোলের  শিশুকে ফিল্মি কায়দায় সামনে ধরে ছোড়া ও টেঁটা নিয়ে তাদেরও হত্যা করতে উদ্যত হয়। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওসি সৈয়দুজ্জামান। পুলিশ এক পর্যায়ে ঘরের ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে খুনি সাইদুর তখন  দৌড়ে  পালানোর চেষ্টা করে। গ্রামবাসী ধাওয়া দিয়ে গণপিটুনি দেয়। এতে নাসির সাইদুর নিহত হয়।
এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, কুকুর ছানাদের মতো সাইদুর কুকুরের দুধ পান করত এবং মানুষের সাথে কুকুরের মতোই আচরণ করত।
সিংগাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, এ ব্যপারে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।