নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চার জেলায় জনসভা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর নীলফামারী ও ৩০ অক্টোবর নাটোরে জনসভা করবে ২০ দলীয় জোট। এছাড়া নভেম্বরের ৬ অথবা ৭ তারিখ কুমিল্লায় ও ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভার কর্মসূচি রয়েছে।
এসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নিন্দা জানিয়ে মির্জ ফখরুল বলেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে মামলাটি করা হয়েছে। তিনি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
