ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ চলছে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর সোয়া দুইটারদিকে এই সংঘর্ষ শুরু হয়।
শনিবার সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আজও একইভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। দুপুরে হঠাৎ করেই নব নির্বাচিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পদবঞ্চিতরা দলের কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেছে। এতে সেখানে অবস্থিত জিয়ার ভাস্কর্যের কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বর্তমানে সেখানে সংঘর্ষ না চললেও চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা বিএনপির কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন।
