‘যতই মানুষ হত্যা করেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৭:১১

 


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনি যতই জ্বালাও পোড়াও আর মানুষ হত্যা করেন না কেন, তত্তাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে এবং সেটা হবে ২০১৯ সালে।’ রবিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে পুণ্ডরিকাক্ষ চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।