একটি বিড়ালের দাম এক লাখ ডলার -এটা বিশ্বাস করা যায়? বিশ্বাস করুন আর না করুন এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে। একটি বাড়ি নিলামে উঠলে তার সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ৬০ হাজার। কিন্তু যিনি বাড়িটি কেনার জন্য দর দিয়েছিলেন তিনি ওই বাড়িতে ঢুকে একটি বিড়াল দেখতে পান। বিড়ালটি তার ভীষণ পছন্দ হয়। তিনি বাড়ির মালিকের কাছে বিড়ালটি চান। কিন্তু মালিক বিড়ালটি দিতে রাজি হন না। শেষমেষ ক্রেতা বলেন, তিনি যদি বিড়ালসহ বাড়িটি বিক্রি করেন তবে ২ লাখ ৬০ হাজার ডলার দাম দিবেন! যেমন বলা তেমন কাজ। অর্থাত্ শুধু বিড়ালটির জন্য তিনি বাড়তি ১ লাখ ডলার খরচ করলেন। -রয়টার্স
