ইবোলা ভাইরাস রোগী শনাক্তে সরকারকে হাইকোর্টের নিদের্শ

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১২:১৮

ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে দেশের সব বিমান ও নৌবন্দর সীমান্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নিদের্শ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ইবোলা ভাইরাস নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। তিনি নিজেই রিট আবেদনের পক্ষে শুনানি করেন।