একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাগেরহাটের তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার আসামিপক্ষের শুনানির পর আগামী ৫ নভেম্বর আদেশের দিন ধার্য করেন।
তারা তিনজন হলেন- শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজ, আবদুল লতিফ তালুকদার ও খান আকরাম হোসেন।
মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।
