বিএনপি নেতা এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৫:৩৫
 
তথ্যপ্রযুক্তি আইন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জহুরুল হকের আদালত এই অভিযোগ গঠন করে।
আগামী ২৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের সময় এমকে আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের হেফাজতের তাণ্ডবের পর কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় ছাত্রলীগ নেতা দেবাশীষ বিশ্বাসকে দায়ী করে বক্তব্য দেন বিএনপি নেতা এমকে আনোয়ার। এই বক্তব্যের প্রতিবাদে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। এই মামলায় মহানগর দায়রা জজ আদালতে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।