লন্ডনের ১১৩ কিমি পশ্চিমে ডিবকোট বি পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। রবিবার গভীর রাতে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কোম্পানি আরডব্লিউই’র এক মুখপাত্র। খবর বিবিসির।
ঘটনাস্থলে দমকলের ২৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনে কেউ আহত হননি এবং আগুন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন আরডব্লিউই’র ওই মুখপাত্র।
কেন্দ্রটিতে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটির একটি শীতলীকরণ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে বলে অক্সফোর্ডশায়ার ফায়ার এন্ড রেসক্যু’র জানিয়েছে।
