মুক্তিযোদ্ধা বজলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৩:৫৫

বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী বজলুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে কারাবরণকারী বজলুর রহমানের অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।’
প্রধানমন্ত্রী আজ সকালে মরহুমের ধানমন্ডি বাসভবনে তার মরদেহ দেখতে যান।
বজলুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক লিয়াজোঁ কর্মকর্তা ছিলেন।
প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস।