সিভিও পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনারি লিমিটেড আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতির সুবিধা পাচ্ছে। দেশে পেট্রোকেমিক্যাল শিল্পে কর অব্যাহতির সুবিধার অংশ হিসেবে কোম্পানিটি এ সুযোগ পাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ অক্টোবর এ বিষয়ে কোম্পানিকে একটি চিঠি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২ এপ্রিল থেকে আগামী ২০১৯ সালের ১ এপ্রিল পর্যন্ত সিভিও পেট্রোকেমিক্যাল কর অব্যাহতির সুবিধা পাবে। এছাড়া কোম্পানির উত্পাদিত পরিশোধিত পণ্য সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর কাটা হবে না বলেও কোম্পানিকে এনবিআর একটি সার্টিফিকেট ইস্যু করেছে।
