স্পেনের ইবোলা আক্রান্ত নারী সেরে উঠেছেন

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৯:১৮


স্পেনের সরকার জানিয়েছে, ইবোলায় আক্রান্ত দেশটির প্রথম ব্যক্তি এখন ইবোলামুক্ত। তবে, তিনি পুরোপুরি ইবোলামুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি পরীক্ষার প্রয়োজন রয়েছে।
স্প্যানিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ইবোলা রোগ থেকে সেরে উঠেছেন এমন রোগীদের রক্তের জলীয় উপাদানে থাকা প্রতিষেধক এবং অন্যান্য ঔষধের মাধ্যমে ঐ সেবিকাকে সারিয়ে তোলা হয়েছে। খবর বিবিসির।