হাজার কর্মী বোনাস পেলেন গাড়ি-ফ্ল্যাট-স্বর্ণ

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২০:২২
 
গুজরাটের এক ডায়মন্ড ব্যবসায়ী তার এক হাজার কর্মীকে দিওয়ালি উৎসবের বোনাস হিসেবে গাড়ি, ফ্ল্যাট আর স্বর্ণালংকার দিয়েছেন। এই ব্যবসায়ীর নাম সাবজিভাই ধোলাকিয়া। তিনি  ডায়মন্ড রপ্তানি করে থাকেন। সোমবার এনডিটিভিতে এ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বোনাস হিসেবে সাবজিভাই  ৫০০ কর্মীকে দিয়েছেন গাড়ি, তিন শতাধিক কর্মীকে দেয়া হয়েছে অ্যাপার্টমেন্ট, ২০০ কর্মী পেয়েছেন স্বর্ণালংকার। 
ব্যবসায়ী সাবজিভাই বলেন,  নিবেদিতপ্রাণ হিসেবে কর্মীদের এই উপহার  প্রাপ্য।  তাই তাদের এই বোনাস দেয়া হয়েছে।