আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবেদনের জন্য আগামি ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার কোন প্রতিবেদন না আসায় ম্যাজিস্ট্রেট আতাউল হক এ দিন ধার্য করেছেন।
গত ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের অঙ্গসংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ বাদীর জবানবন্দি গ্রহনকরে ঘটনাটি তদন্ত করে ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্টন থানা ওসিকে নির্দেশ দিয়েছিলেন।
