সড়কে নিহত ৩১: তদন্ত কমিটি গঠন

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২২:২৪
 
নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩১ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে  কমিটি গঠন করা হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর  নেতৃত্বে তিন সদস্যের এ  কমিটি করা হয় কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএ-র সহকারী পরিচালক।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  বিজ্ঞপ্তিতে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।