৪র্থ দফায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের চেক হস্তান্তর করেছে ভারত

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২২:৩১



ভারত সরকার ২০১২ সালে বাংলাদেশকে ২শ’ মিলিয়ন মার্কিন ডলার গ্র্যান্ট সহায়তা প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অংশ হিসেবে ৪র্থ দফায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেছে। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার পংকজ শরণ অর্থমন্ত্রী এএমএ মুহিতের কাছে এ চেক হস্তান্তর করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ নিয়ে ভারত সরকার ত্রই পর্যন্ত ১শ’৭৫ মিলিয়ন মার্কিন ডলার গ্র্যান্ট সহায়তা প্রদান সম্পন্ন করলো।