হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারী ছাত্রনেতাদের আলোচনায় বসছেন নগর কর্তৃপরে জ্যেষ্ঠ কর্মকর্তারা। তিন সপ্তাহ ধরে চলা প্রতিবাদ কর্মসূচীর ফলে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বৈঠকটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
২০১৭ সালে হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনের করার পর আন্দোলনে নামে গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, তারা ভোট দিয়ে তাদের পছন্দে নেতা নির্বাচন করবে। অপরদিকে হংকং নিয়ন্ত্রণকারী বেইজিং চায় তাদের অনুগত প্রার্থীদের মধ্যে নির্বাচন সীমাবদ্ধ রাখতে।
আগস্টে বেইজিং ঘোষণা করে, ২০১৭ সালে পরবর্তী নেতা নির্বাচনের জন্য ভোট দিতে পারবে হংকংবাসী, তবে ১২০০ সদস্যের মনোনয়ন কমিটির ছাড়পত্র পাবে এমন দুই থেকে তিনজন প্রার্থী নির্বাচনে দাঁড়াতে পারবেন।
বেইজিংয়ের এই ঘোষণাকে “ভুয়া” চীনপদ্ধতির গণতন্ত্র আখ্যায়িত করে। এরপরই উন্মুক্ত নির্বাচন না করা পর্যন্ত রাস্তায় অবস্থান নেয়ার ঘোষণা দেয় গণতন্ত্রপন্থীরা।
