আগামী সপ্তাহে ইংল্যান্ডে আরো একটি রিসেপশন পার্টি দিতে চলেছেন সদ্যবিবাহিত দম্পতি জর্জ ক্লুনি ও আমল আলামুদ্দিন।
গত সেপ্টেম্বরের ২৭ তারিখ জর্জ ক্লুনি ও আমল আলামুদ্দিন যুগলবন্দী হন। টেমস নদীর ওপর ডেনসফিল্ড হাউজে ব্যক্তিগত পরিসরে চার হাত এক হয় তাদের। তবে আমলের পরিবারের বেশ কিছু সদস্য ইংল্যান্ডে থাকেন। তাই তাদের জন্য আবারো নৈশভোজের আয়োজন করতে চলেছেন ক্লুনি।
দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কোন একটি হোটেলে নৈশভোজের আসর বসবে। তবে অতিথি তালিকায় কারা রয়েছেন সে বিষয়ে জানা যায়নি।
