জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ: বিশ্বব্যাংক

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১২:৪০
 
চলতি বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৬.২ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকার কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 
‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর ২০১৪’ প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থ বছরের শেষে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ১ শতাংশ।
দারিদ্র বিমোচনের হার ও মুদ্রাস্ফীতি সম্পর্কে বলা হয়, চলতি অর্থবছরে দারিদ্র্যের হার কমে ২৪ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে মুদ্রাস্ফীতি বেড়ে হবে ৭ দশমিক ৪ শতাংশ।