মালালাকে নাগরিকত্ব দিচ্ছে কানাডা

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৩:১৯

শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইকে নাগরিকত্ব দিচ্ছে কানাডা। ২২ অক্টোবর অটোয়া সফরকালে তাকে এ সম্মান দেয়া হবে।
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার গত সপ্তাহে মালালাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেন। মালালা হবেন ৬ষ্ঠ ব্যক্তি যাকে কানাডার সম্মানজনক নাগরিকত্ব দেয়া হচ্ছে। এর আগে মাত্র পাঁচজন ব্যক্তিকে কানাডার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়েছে। তারা হলেন- সুইডিশ কূটনীতিক রাউল ওয়ালেনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাই লামা, অং সান সুচি ও আগা খান। এদের মধ্যে এখন চারজনই এশিয়ান। এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন মালালাকে ‘জাতিসংঘ কন্যা’ উপাধিতে আখ্যায়িত করেছেন।