রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের ২২ নেতাকর্মী আটক হয়েছে। পল্টন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, আটকদের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি ও পদবঞ্চিত উভয়পক্ষের নেতাকর্মীরাই আছেন। তারা নয়া পল্টন ও বিএনপি অফিসের আশেপাশে সন্দেহজনকভাবে জড়ো হচ্ছিলেন। গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর দিন থেকে নয়া পল্টনে বিক্ষোভ চালিয়ে আসছিল পদ বঞ্চিত নেতাকর্মীরা।
