প্রেমিকা রিভা স্টেনক্যাম্পকে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার প্রিটোরিয়ার আদালতের বিচারক থোকোঝিল মাসিপা এই আদেশ দেন। খবর: বিবিসির।
IMG0
এছাড়া একটি অস্ত্র মামলায় পিস্টোরিঢাসকে তিন বছরের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছে। রায় প্রদান শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে প্রসিকিউসন অস্কার পিস্টোরিসকে বর্সনিম্ন ১০ বছরের কারাদণ্ড প্রদানের আবেদন জানায় প্রসিকিউসন।
গত মাসে নিজ বাড়িতে প্রেমিকাকে হত্যার দায়ে পিস্টোরিয়াসকে অভিযুক্ত করা হয়। তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যার দায় থেকে মুক্তি দেন।
