বিল কিনটনের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ানো খবর ছাড়নোর ১৩ বছর পর সোমবার জনসম্মুখে কথা বললেন মনিকা লিউনেস্কি। একই সঙ্গে টুইটারেও যোগ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ঐ ঘটনা কথা ছড়িয়ে পড়ার পর তিনি আত্মহত্যার কথায়ও ভেবেছিলেন তিনি।
ফিলাডেলফিয়ায় ফোর্বসের ‘আন্ডার ৩০’ সম্মেলনের উদ্বোধনকালে আবেগঘন বক্তৃতায় ১৯৯৮ সালে বিল কিনটনের সঙ্গে সেক্স স্ক্যান্ডাল বিষয়ে কথা বলেন ৪১ বছর বয়সী মনিকা লিউনেস্কি। এসময় তিনি অনলাইনভিত্তিক পীড়নের বিরুদ্ধে কাজ করার ঘোষণা দেন।
মনিকা বলেন, বিল কিনটানের সঙ্গে ‘প্রেমে’ জড়ানোর পর সাইবার পীড়নের শিকার হন।
আমি ছিলাম পেসেন্ট জিরো। সে সময় কোনো ফেইসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম ছিল না। কিন্তু তাদের গল্প, খবর ও বিনোদন ওয়েবসাইটের মাধ্যমে এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
১৯৯৮ সালে তার সেক্স স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার পর তিনি লজ্জা, হতাশায় ভুগছিলেন। এমনকি আত্মহত্যাও কথাও চিন্তা করেছিলেন তিনি।
তিনি বলেন, কম্পিউটারে পর্দা দিকে তাকিয়ে আমি সারাদিন চিৎকার করতাম ‘হায়, ঈশ্বর’। এমনকি তখন আমার মাথায় ঘুরতো, ‘আমি মরতে চাই।’
২০১০ সালে নিউজার্সিতে ১৮ বছর বয়সী এক যুবক এক পুরুষকে চুমু খাওয়ায় সময় তা গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়। এতে লজ্জায় বালকটি আত্মহত্যা করে। তখন থেকেই সাইবার পীড়নের বিরুদ্ধ ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেন মনিকা। নিজরে অতীতকে কাজে লাগিয়ে ভালো কিছু করার কথা জানিয়েছেন তিনি। সূত্র: এপি।
