হাসপাতালে মানুষ রোগের চিকিত্সা পেতে যায়। কিন্তু ব্রিটেনের একটি হাসপাতালে গিয়ে মানুষের সুস্থ হবার চেয়ে ভয়ে অসুস্থ হবার আশঙ্কা তৈরী হয়েছে। কারণ সেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে একটি ভূত! গুজব নয়, যারা অতিপ্রাকৃত বিষয় তদন্ত করেন তারাও নাকি ইংল্যান্ডের লিভারপুল মেডিক্যাল ইনস্টিটিউট নামের ওই হাসপাতালে ভূতের উপস্থিতি টের পেয়েছেন। এটি নাকি লিভারপুলের লর্ড মেয়র রিচার্ড কার্টনের আত্মা যিনি ১৯২৬ সালে মারা যান।
তার অশরীরী আত্মা নিয়ে তদন্ত করা কর্মকর্তা পামেলা রবিনেট বলেন, আমরা সাধারণত আত্মার কাছে জানতে চাই সেটি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি না। ইতিবাচক উত্তর পেলে আমরা কক্ষের বাইরে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড সেন্সর স্থাপন করি। অশরীরী আত্মা সেই ফিল্ডের মধ্যে এলে সেন্সর তার উপস্থিতি টের পায়। এতে একটি সংকেত বেঁজে ওঠে এবং আলো জ্বলে ওঠে। এভাবেই আমরা তদন্তে ওই হাসপাতালে ভুতের উপস্থিতি জানতে পেরেছি। তারা গোপন ক্যামেরা স্থাপন করে হাসপাতালে সিড়িতে একটি অস্বাভাবিক বস্তুও দেখতে পেয়েছেন বলে জানান। ভিডিওটি ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে। -রয়টার্স
