কোনো গোপন তথ্য সংগ্রহ কিংবা চুরি করতে কারো ঘরে প্রবেশ করতে হলে সবাই নিরাপদেই প্রবেশের চেষ্টা করে। কিন্তু একটি ঘরে প্রবেশ করতে গিয়ে আগুনের ওপর দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। আর ফল যা হওয়ার তা হয়েছিল। নিজেকেই হাসপাতালে যেতে হয় এবং অবশেষে মামলায়ও জড়িয়ে যান তিনি!
পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জিনোভিভা নুনেজ ফিগুয়েরাও (৩০) লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে প্রবেশ করতে যান। অনলাইনে ওই বাড়ির মালিকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি চিমনির ওপর দিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন! শীত প্রধান দেশে বাড়িকে গরম রাখার জন্য চিমনি বা চুল্লী জ্বালানো হয়। নুনেজ ফিগুয়েরাও চিমনির ওপর দিয়ে প্রবেশ করার সময় নীচে পড়ে যান এবং সরাসরি সাত ফুট নীচে! এরপর তিনি চিত্কার শুরু করেন। দ্রুত দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দশজন দমকল বাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টার পর তাকে টেনে বের করেন। আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। ভর্তি করা হয় হাসপাতালে। অসুস্থ হলেই আইন লঙ্ঘনের দায় এড়াতে পারছেন না নুনেজ। পুলিশের মুখপাত্র কাপ্টেন ডন আগুইলার জানিয়েছেন, বাড়ির বাসিন্দা নিজেকে লরেন্স নামে পরিচয় দিয়েছেন। লরেন্স জানিয়েছেন, এবারই প্রথম নয়, এর আগেও নুনেজ বাড়ির ভেতরে প্রবেশে চেষ্টা করেছিল। ব্যর্থ হয়ে এবার চিমনি-দিয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশ নুনেজকে গ্রেফতার করেছে। - রয়টার্স
