ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ব্রাডলি আর নেই

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১১:২২
 
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি প্রকাশ করে আলোড়ন তুলেছিল দৈনিক ওয়াশিংটন পোস্ট। সে সময়কার সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা বেন ব্র্যাডলি (৯৩) আর নেই। মঙ্গলবার ওয়াশিংটনে নিজের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
 
IMG0
 
১৯৬৮ থেকে ১৯৯১ পর্যন্ত ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আমেরিকার সবচেয়ে সম্মানিত সংবাদপত্রে পরিণত হয়।
২০১৩ সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পান।