গোপালগঞ্জে রিয়াজুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশ শহরের পথকলি স্কুলের পেছনের ডোবা থেকে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে। রিয়াজুল গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। সে গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিল। এ বছর তার ওই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘রাতে স্থানীয়রা ওই ডোবায় মাদ্রাসা ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল জানান, হাসাপাতালে আনার অনেক আগেই রিয়াজুল মারা গেছে। তাকে শ্বাসরোধ করা হয়েছে বলে ধারণা করছেন ওই চিকিৎসক।
