পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় তালেবান কমান্ডার দাউদ মাত্তাসহ অন্তত ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার দত্তখেল এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, জঙ্গিদের চারটি গোপন আস্তানায় হামলা চালানো হয়। হামলায় এগুলো ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তানের আন্তঃবিভাগীয় জনসংযোগ (আইএসপিআর) বিভাগ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
গত ১৫ জুন পাকিস্তানের করাচি বিমানবন্দরে তালেবানের ভয়াবহ হামলার পর দেশটির সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানে তালেবানবিরোধী জারব-ই-আজব নামে অভিযান শুরু করে।
