লিবার্টি মেডেল পেলেন মালালা

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৩:৫৪
 
যুক্তরাষ্ট্রের লিবার্টি মেডেল পেলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই অর্জন করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পদক দেয়া হয়। খবর: রয়টার্সের।
১৭ বছর বয়সী মালালা বলেন, বিশ্বের কোনো মেয়ে, কোনো শিশু শিক্ষাবঞ্চিত থাকবে না। 
সাহসিকতা ও দৃঢ়তার জন্য প্রতিবছর এই পুরস্কার দেয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কন্সস্টিটিউশন সেন্টার (এনসিসি)। 
এই মেডেলের অর্জনের মাধ্যমে এক লাখ মার্কিন ডলার পেয়েছেন মালালা। অর্জিত অর্থ তিনি পাকিস্তানের জনগণের শিক্ষা ও মানবতামূলক কাজে দান করেছেন। 
সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল জয়ের দুই সপ্তাহ পরে এই পুরস্কার পেলেন মালালা। মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ায় তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদ করে ২০১২ সালে হামলার শিকার হন তিনি।
বর্তমানে তিনি মালালা ফান্ড চালাচ্ছেন যা শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে।