হলমার্কের জেসমিনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৪:০৭
 
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতির মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ঢাকার সিএমএম আদালতে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ এই অভিযোগপত্র দাকিল করেন।
অবিযোগপত্রে জেসমিন ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক।
গত বছরের ১৩ নভেম্বর হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নির্দেশ দেয় দুদক। নির্দেশ পালন না করায় ডিসেম্বরে ঢাকার রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।