দীপিকা যেন ‘রণবীর’ নামের শব্দটির প্রেম ফাঁদে পড়ে গেছেন। শব্দটি ঘুরেফিরেই দীপিকার প্রেম-সঙ্গী হতে চলেছে। অবস্থা এমন, যেমন এক রণবীর গেছে তো আরেক রণবীর পাছে।
দীপিকা বাস্তব জীবনে ‘রণবীর’ (সিং/কাপুর) সিরিজ প্রেম কাব্য নিয়ে একটি টিভি অনুষ্ঠানে খোলামেলা বক্তব্য দিয়েছেন। সেখানে দীপিকা সখ্যতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলেও রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক বিষয়টি চূড়ান্ত পর্বে পৌঁছার মতো অবস্থানে যায়নি বলে মত দেন। আর রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেদ হলেও হর্ষ আবেগের সুরে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে জানিয়ে জুটিবদ্ধ হয়ে অভিনয় চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন দীপিকা।
