মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রে সৌদিতে ১৩ জনের কারাদণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৭:৪৮
 
 
 
মার্কিন বাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে সৌদি আরবের একটি আদালত ১৩ জনকে ১৮ মাস থেকে ৩০ বছর পর্যন্ত সাজা প্রদান করেছে। এদের মধ্যে আফগানিস্তান ও কাতারের দুই নাগরিক রয়েছে।
মঙ্গলবার এ রায় ঘোষণার পর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাতারে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে ‘একটি সন্ত্রাসি ইউনিট গঠন’ করায় তাদেরকে এ শাস্তি দেয়া হয়।
সৌদি বার্তা সংস্থার (এসপিএ) খবরে বলা হয়, তারা কুয়েতে মার্কিন বাহিনীর বিরুদ্ধেও হামলার ষড়যন্ত্র করে। এতে আরো বলা হয়, গাড়ি বোমা কিভাবে বানাতে হয় তা জানতে গ্রুপটি ইরাকে লোক পাঠাতে চেয়েছিল।
সন্ত্রাসবাদ দমন বিষয়ক একটি বিশেষ আদালত কাতারের নাগরিককে ৩০ বছর এবং আফগানিস্তানের নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এ রায়ে সৌদি আরবের ১১ নাগরিককে ১৮ মাস থেকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।