মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ানুযায়ী ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. সামছুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়— ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য (www.mbstu.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।
