‘বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, সরকার বেশি দিন থাকতে পারবেন না’

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২০:৪৪
 
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না বলে সরকার যত দম্ভই করুক, এ বছরের মধ্যেই নির্বাচনের সূর্য দেখা যাবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের উচ্চকণ্ঠের কথা শুনলেই বুঝা যায়, তাদের বুকে কাঁপন ধরে গেছে। আওয়ামী লীগ নেতারা নিজেদের ছায়া দেখে ভীতসন্ত্রস্ত। এখন বিএনপির আর কিছু করা লাগবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন আপনাদের করণীয় হচ্ছে জনগণকে সংগঠিত করা।

স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, আয়োজক সংগঠনের মহাসচিব আহসানউল্লাহ প্রমুখ।